Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ১৪:০৯

প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় বাসের ধাক্কায় অরুণ দাশ (৫৯) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকালে বালুছড়ার ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অরুন দাশ চট্টগ্রামের জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে। তিনি একটি গার্মেন্টসে চাকরি করতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, ‘রোববার সকালে বাসা থেকে গার্মেন্টসের উদ্দেশে বের হন অরুণ দাশ। বালুছড়ার ভিজুয়াল গার্মেন্টসের সামনে পৌঁছালে একটি ৩ নম্বর বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর