Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৪:৪৫

শিশু হোসাইন।

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে হোসাইন নামের এক ৬ বছরের শিশুর মরদেহ।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে হোসাইনের মরদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।

নিহত মো. হোসাইন উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পরুয়াপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির পাশে সমবয়সি শিশুদের সঙ্গে খেলছিল হোসাইন। ছেলেকে খেলতে দেখে মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। পরে সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করে। এলাকায় প্রচার-প্রচারণাও চালানো হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

বিজ্ঞাপন

ছেলেকে খুঁজে না পেয়ে রাতে আনোয়ারা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন বাবা আব্দুর রহিম। পরে সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে পানি আনতে গিয়ে কয়েকজন নারী পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনেরা মরদেহটি উদ্ধার করেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, শিশুটি সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

নেহাল আহমেদ-এর ৩টি কবিতা
১২ অক্টোবর ২০২৬ ১৬:৪৫

আরো

সম্পর্কিত খবর