Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জকসুর সংশোধিত তফসিল ঘোষণা, নির্বাচন ৩০ ডিসেম্বর

জবি করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জকসু’র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসানসহ কমিশনারদের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সংশোধিত তফসিল অনুযায়ী প্রার্থীদের আপত্তি গ্রহন ও নিষ্পত্তি ৭ ও ৮ ডিসেম্বর, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ এবং ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, প্রার্থীদের নির্বাচনি প্রচারণা ১৫ থেকে ২৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ভোট গণনা ৩০ ডিসেম্বর এবং ফলাফল প্রকাশ ৩০ অথবা ৩১ ডিসেম্বর করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জকসু নির্বাচন ২২ ডিসেম্বর নির্ধারণ করলেও ভূমিকম্প ও পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের বন্ধ হলে নির্বাচন পেছানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর