Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জকসুর নির্বাচিত নেতাদের গেজেট প্রকাশ

জবি করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১৯:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের নির্বাচিতদের তালিকাসহ গেজেট প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এই গেজেট প্রকাশ করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ এর দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায় এর বিধি ৫(৩) মোতাবেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাহী কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ হবেন এবং তৃতীয় ভাগের দ্বিতীয় অধ্যায় এর বিবি ৫(৪) ও (৫) মোতাবেক হল শিক্ষার্থী সংসদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হবেন প্রভোস্ট (পদাধিকার বলে) এবং সভাপতি আবাসিক শিক্ষক/হাউজ টিউটরদের মধ্য হতে একজনকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেবেন। ওই বিধি এবং প্রকাশিত ফলাফল অনুযায়ী নব-নির্বাচিত সদস্যরা নাম এতদ্দ্বারা প্রকাশ করা হলো।

বিজ্ঞাপন

নির্বাহী কমিটিতে সভাপতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রেজাউল করিম (উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়) , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন (কোষাধ্যক্ষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সহ-সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নুর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুধীমন খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মো. ফারুক আযম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব নওশীন নাওয়ার জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া (তাকরিম আহমেদ), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল (রাকিব)। নির্বাহী সদস্য, ফাতেমা আক্তার, মো. আকিব হাসান, শান্তা আক্তার, মো. মেহেদী হাসান, মো. সাদমান আমিন (সাদমান সাম্য), মো. জাহিদ হাসান, মো. আব্দুল্লাহ আল ফারুক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শিক্ষার্থী সংসদের নির্বাহী কমিটিতে সভাপতি অধ্যাপক ড. আঞ্জুমান আরা (প্রভোস্ট), সহ-সভাপতি মোছা. জান্নাতুল উম্মি তারিন, সাধারণ সম্পাদক সুমাইয়া তাবাসসুম, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ানা খাওলা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফারজানা আক্তার, সংস্কৃতি সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা, পাঠাগার সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিয়া, ক্রীড়া সম্পাদক সাবিকুন নাহার, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোছা. খাদিজা খাতুন। কার্যনির্বাহী সদস্য, সাবরিনা আক্তার, নওশিন বিনতে আলম, মোসা. সায়মা খাতুন, লস্কর রুবাইয়াত জাহান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করেছে। জকসুতে ভিপি-জিএস-এজিএসসহ ২১ পদের ১৬ টিতে জয় লাভ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের প্রার্থীরা। এছাড়া ৪টি পদে জয় লাভ করে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থীরা। এছাড়াও একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।

বিজ্ঞাপন

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৬

আরো

সম্পর্কিত খবর