Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে ঢাবি শিক্ষার্থীর ই-মেইল

ঢাবি করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১০:১১

শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন।

ঢাবি: ইসরায়েলের সঙ্গে আর্জেন্টিনার বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসাকে ই-মেইল পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ জুলাই) ই-মেইলটি পাঠান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন।

ই-মেইলটির অনুলিপি আর্জেন্টিনার রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, ক্যাবিনেট প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ই-মেইলে ইয়ামিন নিজেকে একজন বাংলাদেশি নাগরিক ও দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচয় দিয়ে বলেন, বাংলাদেশের কোটি মানুষের সঙ্গে আর্জেন্টিনার ফুটবল ও সংস্কৃতির একটি বিশেষ আবেগঘন সম্পর্ক রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল সরকারের প্রতি আর্জেন্টিনার দৃঢ় রাজনৈতিক সমর্থন তাকে ব্যথিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

চিঠিতে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার যুক্তি কোনোভাবেই বেসামরিক জনগণের ওপর সামষ্টিক শাস্তি, জোরপূর্বক বাস্তুচ্যুতি বা খাদ্য, পানি ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার ন্যায্যতা দিতে পারে না।

ই-মেইলে আর্জেন্টিনা সরকারের প্রতি তিনটি আহ্বান জানানো হয়। সেগুলো হলো—ইসরায়েল সরকারের সঙ্গে বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা পুনর্মূল্যায়ন, স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিতের পক্ষে অবস্থান নেওয়া এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রেখে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও ন্যায়সঙ্গত শান্তির পক্ষে সমর্থন দেওয়া।

 

 

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর