Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, নতুন আক্রান্ত ৮৭০

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৮:৩৬

ডেঙ্গু। প্রতীকী ছবি।

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গুতে আরও ৮৭০ জন আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৮৭০ জনের মধ্যে রয়েছে বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, খুলনা বিভাগে ১৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ১৩ জন রোগী।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৭১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ২৪ হাজার ৮৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৭৫৩ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৩ হাজার ২৪ জন।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর