Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের নতুন পরিচালক অধ্যাপক ড. আবুল হাশেম

বাকৃবি করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০২

অধ্যাপক ড. মো. আবুল হাশেম।

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞাকে বাউরেস পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর পূর্বাহ্ন থেকে এ অব্যাহতি কার্যকর হয়েছে।

আদেশে আরও বলা হয়, বাউরেসের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক ড. মো. আবুল হাশেম প্রচলিত নিয়ম অনুযায়ী মাসিক ৭ হাজার ৫০০ টাকা দায়িত্বভাতা পাবেন। তিনি আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

অধ্যাপক ড. মো. আবুল হাশেম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষক। তিনি বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও গবেষণা কার্যক্রমের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, বাউরেস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম পরিচালনা, সমন্বয় ও গবেষণা প্রকল্প ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর