Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ বিরতির পর পরিচালনায় মৌসুমী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ জুন ২০২৬ ১৬:২০

দীর্ঘ ১০ বছর পর আবারও পরিচালকের আসনে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তার নতুন চলচ্চিত্র ‘বিচ্ছেদ বেদনা’ এখন মুক্তির অপেক্ষায়। মনস্তাত্ত্বিক ঘরানার এই সিনেমাটি নিয়ে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। করোনার সময় নির্মিত এই সিনেমাটি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অনাপত্তি সনদ বা এনওসি লাভ করেছে।

সিনেমার কাহিনী ও নির্মাণশৈলী নিয়ে বেশ আশাবাদী সংশ্লিষ্টরা। ‘প্রিয়জন কথাচিত্র’ ব্যানারে নির্মিত এই সিনেমাটির প্রযোজনা করেছেন বিশিষ্ট সাংবাদিক আবদুর রহমান। পরিচালনার পাশাপাশি মৌসুমী নিজেই এই সিনেমায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল। বর্তমানে সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

মৌসুমী শুধু অভিনয়েই নয়, পরিচালক ও প্রযোজক হিসেবেও নিজের মেধা ও দক্ষতা প্রমাণ করেছেন। সর্বশেষ ২০১৬ সালে তার পরিচালনায় ‘শূন্য হৃদয়’ সিনেমাটি মুক্তি পায়। এছাড়া ‘গরিবের রানী’ ও ‘আবার আমি এতিম হতে চাই’ সিনেমার প্রযোজক হিসেবেও তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। দীর্ঘ বিরতির পর প্রিয় এই অভিনেত্রীকে আবারও পরিচালকের ভূমিকায় দেখতে পাওয়া তার ভক্তদের জন্য বাড়তি আনন্দের। সিনেমাটি মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহগুলোতে নতুন আবহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর