Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইস্ক্রিণে বিশ্বকাপ ফুটবলের মহা আয়োজন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ জুন ২০২৬ ১৭:২১

চ্যানেল আই-এর ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিণ’ ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে। আমেরিকা, ম্যাক্সিকো, কানাডায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের সব ম্যাচগুলোই উপভোগ করা যাবে আইস্ক্রিণে। খেলাগুলো সম্প্রচারের পাশাপাশি আইস্ক্রিণে থাকবে ব্যতিক্রমী নানা আয়োজন।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে চ্যানেল আই নানান পরিকল্পনা নিয়েছে। এরমধ্যে সবচেয়ে আনন্দদায়ক ও ব্যতিক্রমী আয়োজন ‘আই স্ট্রাইকার’। বিশ্বকাপ চলাকালিন সময়ে চ্যানেল আই-এর বিভিন্ন অনুষ্ঠানে যেসব অতিথিরা আসবেন তাদেরকে দিয়ে ফুটবল স্ট্রাইকের মাধ্যমে গোল করাবেন পাশাপাশি অতিথিরা বিশ্বকাপ ফুটবল নিয়ে তাদের আবেগ অনুভূতি এবং নিজের সাপোর্টেড দল নিয়ে কথা বলবেন। এর জন্য চ্যানেল আই-এর মূল প্রবেশকক্ষে একটি মিনি মাঠ তৈরী করা হয়েছে। যা বিশ্বকাপের বিভিন্ন মাঠের আদলে মিনি সংস্করণের একটি। সুজ্জিত এই মাঠে রয়েছে একটি মিনি গোলপোস্ট।

বিজ্ঞাপন

বিশ্বকাপের এই উম্মাদনাকে স্মরণীয় করে রাখতে এই মিনি ময়দানের এক ব্যতিক্রমী উদ্বোধনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সাবেক ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপু, তারকা ফুটবলার আবদুল গাফফার, মমিনুল ইসলাম, বিপ্লব ভট্টাচার্য উপস্থিত থেকে এর বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ উদ্বোধন করেন।

এছাড়াও বিশ্বকাপ উম্মাদনাকে ঘিরে চ্যানেল আইতে নির্মিত হয়েছে একটি বিশেষ সঙ্গীত। প্রতিদিনিই থাকবে সাবেক তারকা ফুটবলারদের অংশগহণে ‘কিক অফ’ নামের একটি অনুষ্ঠান। যা প্রচার হবে প্রতিদিন দুপুর ১.৩০ মিনিটে। আরো থাকবে বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন ম্যাচের রিভিউ, ফুটবলারদের অংশগ্রহণে বিশেষ টকশো এবং গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে বিশেষ প্রতিবেদন। চ্যানেল আই-এর হয়ে এবারের বিশ্বকাপ ফুটবল কাভার করবেন বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। প্রতিটি ভেনুতে ম্যাচের আগে ও পরে তিনি খেলার খুটিনাটি বিশ্লেষণ করবেন।