Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চমক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৩

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে ঐতিহাসিক স্থান করে নেওয়ার পর এবার শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে পরিচালক রুবাইয়াত হোসাইনের নতুন চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়ার পর শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে রুবাইয়াত হোসাইনের নতুন ছবি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিসে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে যাত্রা শুরু করে চলচ্চিত্রটি ইতিমধ্যে টরন্টো ও বিএফআই লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচনের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সফল উপস্থিতি বজায় রেখেছে।

বিজ্ঞাপন

ভেনিস উৎসবে সম্মানজনক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হওয়ার পাশাপাশি এটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে এবং রুবাইয়াত হোসাইন জিতে নিয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের মূল্যায়নে এই ছবির নারী শরীর, নান্দনিক সৌন্দর্য ও সামাজিক প্রতিরোধের গভীর সম্পর্ক বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এর আগে ‘মেড ইন বাংলাদেশ’ এবং ‘আন্ডার কনস্ট্রাকশন’ নির্মাণ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানো রুবাইয়াত হোসাইনের এটি চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

সমকালীন ঢাকা শহরের একটি বিউটি সেলুনের পটভূমিতে গড়ে উঠেছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার মূল গল্প। এটি একটি বিশাল আন্তর্জাতিক সহ-প্রযোজনা, যেখানে বাংলাদেশের ‘ধন্যা টকিজ অ্যান্ড ফ্ল্যাগ’-এর পাশাপাশি জার্মানি, পর্তুগাল ও নরওয়ের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো একসঙ্গে যুক্ত হয়েছে। একাধিক দেশের গুণী শিল্পী ও কলাকুশলীদের যৌথ পরিশ্রমে তৈরি এই চলচ্চিত্রটি এখন বিশ্বজুড়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

ওপার বাংলায় শাকিব-মিমির ‘তাণ্ডব’
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৩

আরো

সম্পর্কিত খবর