Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শুটিংয়ে পিছলে পড়ে চোট, দাঁড়াতে পারছেন না অমিতাভ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ অক্টোবর ২০২৬ ১৫:২৬

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে এবার চোট পেলেন বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন। তাই প্রতিদিনের মতো দাঁড়িয়ে নয়, সঞ্চালকের চেয়ারে বসেই অনুষ্ঠানের সূচনা করলেন বর্ষীয়ান এই অভিনেতা। তার এই অবস্থা দেখে দর্শকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে নিজেই কারণ জানান অমিতাভ। শুটিংয়ের সময় পিছলে পড়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন তিনি।

সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের স্বতন্ত্র ভঙ্গিতে অনুষ্ঠানের শুরু করেন অমিতাভ। কিন্তু সাম্প্রতিক পর্বে সেই চেনা ছবিটা দেখা যায়নি। স্টুডিওতে ঢুকেই নিজের আসনে বসে পড়েন তিনি। দর্শকদের কৌতূহল ও উদ্বেগ বুঝতে পেরে এরপরই নিজের শারীরিক অবস্থার কথা জানান অভিনেতা।

বিজ্ঞাপন
সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের স্বতন্ত্র ভঙ্গিতে অনুষ্ঠানের শুরু করেন অমিতাভ

সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের স্বতন্ত্র ভঙ্গিতে অনুষ্ঠানের শুরু করেন অমিতাভ

অমিতাভ জানান, আগের দিন শুটিং চলাকালীন আচমকাই পিছলে পড়ে যান তিনি। সেই সময় তার বাঁ হাঁটুতে আঘাত লাগে। চোটের কারণে পুরোপুরি সোজা হয়ে দাঁড়াতে কিছুটা সমস্যা হচ্ছে। তাই এ দিন বসেই সঞ্চালনার সিদ্ধান্ত নেন তিনি। তবে চোট নিয়ে অতিরিক্ত চিন্তার কোনও কারণ নেই বলেও দর্শকদের আশ্বস্ত করেছেন অভিনেতা।

এ দিকে বয়সের ৮০ পেরিয়েও কাজের গতি কমেনি অমিতাভের। এখনও একাধিক বড় প্রকল্প নিয়ে ব্যস্ত তিনি। সেই তালিকায় রয়েছে রিভু দাশগুপ্ত পরিচালিত ‘সেকশন ৮৪’। আদালতকেন্দ্রিক এই ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করেছেন ডায়ানা পেন্টি, নিমরত কৌর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিটি বর্তমানে মুক্তির আগে পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে।

সারাবাংলা/এএসজি