Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৫ অক্টোবর ২০২৬ ১৯:৫৫

আবার বক্স অফিসের দৌড়ে বলিউড। তিন দিন আগেই মুক্তি পাওয়া ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ ঝড় তুলে দিয়েছে দর্শক মহলে। গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে এই ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজির শেষ পার্ট। সিনেমাটির অ্যাডভান্স বুকিং দেখেই একটি ঐতিহাসিক ওপেনিং উইকএন্ডের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। রিলিজের তৃতীয় দিনে এসে বক্স অফিসে ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৬.৫ কোটি রুপি (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২২৫ কোটি টাকা) কালেকশন ছাড়িয়ে ২০০ কোটির দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে এই ছবি।

অভিষেক পাঠক পরিচালিত সিনেমাটি ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই প্রথম দিন ভারতে রেকর্ড ৬২ কোটি রুপির নেট কালেকশন করে ওপেনিং ডে-র তালিকায় চার নম্বরে জায়গা করে নেয় ছবিটি। দ্বিতীয় দিন সামান্য হ্রাস পেয়ে ৫৩.৫০ কোটি এবং তৃতীয় দিন অর্থাৎ রোববার রাত ১০টার মধ্যেই সিনেমাটির আয় ১৭৬.৫ কোটি রুপির কাছাকাছি পৌঁছে যায়।

বিজ্ঞাপন

মাত্র এক উইকএন্ডের মাথায় অজয় দেবগনের এই থ্রিলার সিনেমাটি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বেশ কিছু বড় বড় সিনেমার লাইফটাইম কালেকশনকে পেছনে ফেলে দিয়েছে।

যদিও ‘ধুরন্ধর ২’ (৪৪৩ কোটি) কিংবা ‘জওয়ান’ (২৮৬ কোটি) ও ‘পাঠান’ (২৮০ কোটি)-এর বিশাল উইকএন্ড রেকর্ড ধরা অধরা, তাও ‘ওয়ার’ (১৬৬ কোটি)-কে ছাড়িয়ে টপ ১০ তালিকায় প্রবেশ করেছে এটি। খুব শীঘ্রই ‘সুলতান’ (১৮০ কোটি)-কে পেছনে ফেলে দেওয়া নিশ্চিত হলেও ‘অ্যানিম্যাল’ (২০২ কোটি) এবং ‘স্ত্রী ২’ (২০৪ কোটি)-র রেকর্ড ভাঙবে কিনা তা দেখার বিষয়।

এই ছবিতে বিজয় সালগাঁওকরের চরিত্রে অজয় দেবগন ছাড়াও রয়েছেন তাব্বু, শ্রিয়া সরন, রজত কাপুর, ইশিতা দত্ত, মৃণাল যাদব ও কমলেশ সায়ন্ত। ফ্র্যাঞ্চাইজিতে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর