Wednesday 25 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর সিটি করপোরেশনে চাকরি

সারাবাংলা ডেস্ক
২৫ মার্চ ২০২৬ ১২:৪৬

ছবি: সংগৃহীত।

ঢাকা: আরবান হেলথ কেয়ার প্রোগ্রামের আওতায় ৩টি নগর মাতৃসদন ও ৭টি নগর স্বাস্থ্য কেন্দ্রে অস্থায়ী ভিত্তিতে ১৫ পদে ৪৪ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন।

প্রতিষ্ঠানের নাম: গাজীপুর সিটি করপোরেশন;

পদের নাম: ১৫টি ভিন্ন পদ;

পদসংখ্যা: ৪৪টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত);

বেতন: ১২,৪৪০ টাকা থেকে পদভেদে সর্বোচ্চ ৪৫,২২০ টাকা পর্যন্ত;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত (সিভি) ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে পারবেন;

বিজ্ঞাপন

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর-ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে; এছাড়া এই ঠিকানায় ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর