ঢাকা: ‘এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং)’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। আগ্রহী প্রার্থীরা ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন
পদ: ‘এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং)’
আবেদন পদ্ধতি: অফলাইনে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী – পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়স: ২৫ জুন ২০২৬ তারিখ ৪৫ থেকে ৬০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীপ্রার্থীরা এই ঠিকানায় আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ;
আবেদনের ঠিকানা: দ্য ম্যানেজিং ডিরেক্টর, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (৪র্থ তলা), ০৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত।