Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হঠাৎ করে ফোনের পাসওয়ার্ড, প্যাটার্ন ভুলে গেলে কি করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ করে ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে গেলে আমরা অনেকেই ঘাবড়ে যাই বা দোকানে নিয়ে যাই। কিন্তু কিছু সহজ কিছু বিষয় জানা থাকলে আমরা ঘটে বসেই ফোন আনলক করতে পারি।

আসুন জেনে নেই ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে গেলে তা আনলক করার উপায় …

রিকভারি মোড ব্যবহার করে ফ্যাক্টরি রিসেট

* প্রথমে ফোনটি সুইচ অফ করুন।

* কয়েক সেকেন্ড পর পাওয়ার বাটন + ভলিউম আপ/ডাউন বাটন একসাথে প্রেস করে ধরে রাখুন।

* ফোনটি রিকভারি মোডে চলে গেলে ফ্যাক্টরি রিসেট অপশন সিলেক্ট করুন এবং ‘ওয়াইপ ক্যাশে’ বেছে নিন।

* কয়েক মিনিটের অপেক্ষার পর ফোনটি পুনরায় চালু করুন। এখন পাসওয়ার্ড বা প্যাটার্ন ছাড়া ফোন ব্যবহার করা যাবে, তবে ফোনটি আবার নতুন করে সেটআপ করতে হবে।

বিজ্ঞাপন

Google Account ব্যবহার করে আনলক _

* ফোনে পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে গেলে বারবার চেষ্টা করার পর “Forgot Pattern/Password” বাটন আসবে।

* এতে ট্যাপ করে ফোনের সাথে রেজিস্টার্ড Google Account-এ লগইন করুন।

* লগইনের পর ফোন আনলক হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করতে পারবেন।

*এই পদ্ধতি কাজ করবে কেবল অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকলে। এছাড়া Google Device Manager-এর মাধ্যমে অনলাইনে ও ফোন আনলক করা সম্ভব।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো