Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফেসবুক অ্যাকাউন্টে নতুন ই-মেইল যুক্ত করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২ অক্টোবর ২০২৬ ১৬:২৪

প্রয়োজন কিংবা নিরাপত্তার খাতিরে ফেসবুক অ্যাকাউন্টের পুরনো ই-মেইল ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন অনেকেই অনুভব করেন। সুসংবাদ হলো, মেটা অ্যাকাউন্টস সেন্টারের কল্যাণে এখন খুব সহজেই যেকোনো ফেসবুক অ্যাকাউন্টে নতুন ই-মেইল যুক্ত করা, পুরনো ই-মেইল ডিলিট বা ই-মেইল পরিবর্তন করা সম্ভব।

আসুন জেনে নেই, সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে খুব সহজেই আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন…

১. অ্যাকাউন্টস সেন্টারে প্রবেশের উপায়

প্রথমে আপনার ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট ওপেন করে ওপরের ডানদিকে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন।

Settings & Privacy নির্বাচন করে Settings-এ যান।

ওপরের দিকে থাকা Meta Accounts Center অপশনে ট্যাপ করুন।

বিজ্ঞাপন

২. নতুন ই-মেইল যুক্ত করার নিয়ম

অ্যাকাউন্টস সেন্টারে আসার পর Personal Details অপশনে ক্লিক করুন।

এখান থেকে Contact Info অপশনটি ওপেন করুন।

Add new contact-এ ক্লিক করে Add email address সিলেক্ট করুন।

আপনার নতুন ই-মেইল ঠিকানাটি লিখে কোন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে চান তা নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন।

ইমেলে আসা কনফার্মেশন কোডটি বসিয়ে Next এবং শেষে Close অপশনে ক্লিক করলেই নতুন ই-মেইলটি সফলভাবে যুক্ত হয়ে যাবে।

৩. পুরনো ই-মেইল মুছে ফেলার নিয়ম

আগের মতোই Contact Info-তে গিয়ে যে ই-মেইলটি মুছে ফেলতে চান, সেটির ওপর ট্যাপ করুন।

Delete Email নির্বাচন করে পুনরায় Delete অপশনে চাপ দিন।

নিরাপত্তার জন্য ফেসবুক আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইতে পারে। সঠিক পাসওয়ার্ড দিয়ে Submit করলেই পুরনো ই-মেইলটি অ্যাকাউন্ট থেকে রিমুভ হয়ে যাবে।

টিপস: অ্যাকাউন্টে একাধিক ই-মেইল যুক্ত থাকলে কোনটি আপনার ‘প্রাইমারি ই-মেইল’ হবে কিংবা এই তথ্য কারা দেখতে পাবেন, তাও এই ‘কন্টাক্ট ইনফো’ সেটিংস থেকেই আপনি নিজের পছন্দমতো নিয়ন্ত্রণ করতে পারবেন।