Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল রিচার্জ বিক্রি করে আয় করার জন্য ‘বাংলালিংক পাওয়ার’

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৮:০০

ঢাকা: তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ‘বাংলালিংক পাওয়ার’ নামে নতুন একটি সোশ্যাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম চালু করেছে বাংলালিংক। এ প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মোবাইল ব্যবহারকারীরা নিজেদের স্মার্টফোন ব্যবহার করে মোবাইল রিচার্জ বিক্রি করে আয় করতে পারবেন। বর্তমানে প্ল্যাটফর্মটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বেটা সংস্করণে চালু রয়েছে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

রোববার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্ণাঙ্গ সংস্করণ উন্মুক্ত করার আগে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে প্ল্যাটফর্মটি আরও পরিমার্জন ও আপডেট করা হবে। সাধারণ ব্যবহারকারীরা যেন সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে নিজেরাই খুচরা বিক্রেতা হতে পারেন, সেটি মাথায় রেখেই ‘বাংলালিংক পাওয়ার’ তৈরি করা হয়েছে। রিচার্জ বিক্রি করে কমিশন ও পুরস্কার পাবেন। কোনো ধরনের প্রাথমিক বিনিয়োগ ছাড়াই আয় করার সুযোগ থাকায় এটি সবার জন্য উন্মুক্ত। তরুণ, নারী কিংবা ক্ষুদ্র উদ্যোক্তা, যে কেউ এতে যুক্ত হতে পারবেন।

বিজ্ঞাপন

প্ল্যাটফর্মটিতে রয়েছে সহজ নিবন্ধন প্রক্রিয়া। এতে যুক্ত করা হয়েছে ডিজিটাল কেওয়াইসি যাচাই, তাৎক্ষণিক কমিশন হিসাব দেখার সুবিধা এবং পুরস্কার পাওয়ার পুরোপুরি স্বচ্ছ একটি প্রক্তিয়া। ব্যবহারকারীদের জন্য পুরো প্রক্রিয়াটি সহজ, নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত রাখতে এসব সুবিধা রাখা হয়েছে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার
১৬ এপ্রিল ২০২৬ ১৯:৩৬

আরো

সম্পর্কিত খবর