Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের খুশিতে সম্প্রীতির প্রার্থনা | ছবি


১১ এপ্রিল ২০২৪ ২০:৪৫

নিজের কেবল নয়, দেশ-দশ ও মানুষের জন্য প্রার্থনা করেন সবাই।

সকাল থেকেই পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও প্রেসক্লাব-হাইকোর্টে জাতীয় ঈদগাহসংলগ্ন এলাকায় মানুষের ঢল। ঈদুল ফিতর যে এসেছে একবছর পর! তাই ঈদের নামাজ পড়তে রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে এসেছে বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহের দিকে। শেষ পর্যন্ত জাতীয় ঈদগাহে নির্বিঘ্নেই অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদ জামাত। বায়তুল মোকাররমেও যথারীতি অনুষ্ঠিত হয়েছে পাঁচটি ঈদ জামাত। সেসব জামাত থেকে দেশের মানুষ তো বটেই, বিশ্বব্যাপী সব মানুষের জন্যই শান্তি আর কল্যাণ প্রার্থনা করা হয়েছে। বিশেষ প্রার্থনা করা হয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য। মানুষে মানুষে সৌহার্দ্য আর সম্প্রীতির প্রার্থনা করেছেন সবাই।

বিজ্ঞাপন

ঈদের নামাজ শেষে কোলাকুলি করে হাসিমুখে সবাই বিদায় নিয়েছেন নিজ নিজ বাড়ির পথে। বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহ থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান