ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৩৫ জন নিহত ও ৪ হাজার ৩০০ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে উত্তরাঞ্চলীয় উপকূলীয় অঞ্চল লা গুয়াইরায়।
বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির রাজধানী কারাকাসে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রাজধানী কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বন্ধ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেইয়ো বলেছেন, ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় ১০০-এর বেশি ভবন ধসে পড়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার ৭০ হাজারেরও বেশি পরিবার।