Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৯৪

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ২০:৩৭

ফাইল ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশু মারা গেছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৯৪ শিশু।

সোমবার (১৮ মে) রাতে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪৯৪ শিশুর মধ্যে নিশ্চত হামে ৮৯ শিশু এবং সন্দেহজনক হামে ১৪০৫ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৫৭ হাজার ৮৪৬ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা সাত হাজার ৮৫৬ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৮৬৮ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৩৮ হাজার ৯৮০ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৪৬৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৩৮৯ জন এবং নিশ্চিত হামে ৭৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে ঢাকা বিভাগ। এর পর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর