Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে গেল আরও ৪ প্রাণ, নতুন আক্রান্ত ১৫৫৮

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৫

এডিস মশা। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। আর একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫৮ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৫৫৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮ জন, খুলনা বিভাগে ৩৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, রংপুর বিভাগে ৫৬ জন এবং সিলেট বিভাগে নয় জন।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৪২ হাজার ৫৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৯৫ জন রোগী। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৯ হাজার ৪৭৯ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর