Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গু ইউনিট পরিদর্শনে এমপি বুলবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ২১:৩৬

ডেঙ্গু ইউনিট পরিদর্শনকালে এমপি বুলবুল।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ডেঙ্গু ইউনিট পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসাসেবার বিষয়ে কথা বলেন।

এ সময় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়ে আসা, রোগী ও স্বজনদের হয়রানি রোধে দালালদের দৌরাত্ম্য কমানো এবং হাসপাতালের নিরাপত্তা জোরদারে সশস্ত্র আনসার সদস্য নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এমপি বুলবুল।

বিজ্ঞাপন

এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও রোগীবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাও দেন তিনি।