ঢাকা: ‘রেডিওলজিস্ট’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি রেডিওলজিতে এমডি, এমফিল, ডিএমআরডি, এফসিপিএস, এমসিপিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট পদে স্বনামধন্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা।
চুক্তির মেয়াদ: ১১ মাস। তহবিলের প্রাপ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
এছাড়া আইসিডিডিআরব ‘র ক্যারিয়ার বিষয়ক এই https://career.icddrb.org/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।