Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ

সারাবাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬ ১৪:২২

ঢাকা: ফ্লাইট অপারেশনস বিভাগে ‘ফার্স্ট অফিসার’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)

বিভাগ: ফ্লাইট অপারেশনস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। জিসিই ও লেভেল এবং এ লেভেল অথবা আইবি এমওয়াইপি ও ডিপি-তে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীর কোনো স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে সিপিএল (এ) লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং (আইআর) থাকতে হবে। ক্যাব লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।

বিজ্ঞাপন

ক‌্যাব অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট ও ন্যূনতম ইএলপি লেভেল-৪ থাকতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ বা সংশোধিত হতে হবে।

প্রার্থীর কোনো ফৌজদারি রেকর্ড থাকা যাবে না এবং তাকে অধূমপায়ী হতে হবে। গত দুই বছরে গুরুতর কোনো ঘটনা ও গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনা থাকা যাবে না। সাঁতার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

শর্ত: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের উত্তরা কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।

আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

সারাবাংলা/এনএল 
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর