Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাছে লোকে কিছু বলে!

এরিনা রায়
১৬ এপ্রিল ২০২৬ ১৭:৩৯

ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী জেনারেশনে খুবই পরিচিত বিষয়। ইন্ট্রোভার্ট ব্যাপারটা সব জেনারেশনে একটি বিশাল প্রভাব ফেলেছে। এই অন্তর্মুখী ব্যাপারটা আগে লাজুকতা বা দুর্বলতা বলে আখ্যায়িত হলেও বর্তমান ডিজিটাল যুগে (জেন জি) যারা সারাবিশ্বে তোলপাড় করছে তারা তাদের পরিচিতি অন্তর্মুখী হিসেবে দিতে বেশি পছন্দ করে। তবে জেনারেশন এক্স, মিলেনিয়ালসদের কাছে ব্যাপারটা ‘লাজুক’ বা ‘দুর্বল’ প্রতীক ছিল কিন্তু জেন জির কাছে তা নিস্তব্ধ বিপ্লব। যাতে তারা ঘটাতে পারে বিভিন্ন অলৌকিক ঘটনা।

বর্তমান সময়ে ‘ইন্ট্রোভার্ট’ শব্দটি আর চার দেয়ালের মাঝে বন্দি কোনো লাজুক কিশোরের প্রতিচ্ছবি নয়। বরং সেই লাজুক কিশোর সেই বন্দি ঘরে তৈরি করতে পারে যেকোনো অসম্ভভবকে সম্ভব করার ক্ষমতা। ২০২০-সালের শুরু থেকে মূলত দক্ষিণ এশিয়ায় জেন-জি’র নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলন বা বিপ্লব ছড়িয়ে পড়েছে। এর মধ্যে অন্যতম হলো ২০২৪ সালের বাংলাদেশের জুলাই বিপ্লব।

বিজ্ঞাপন

এছাড়া, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পূর্ব তিমুর, মালদ্বীপ এবং বুলগেরিয়ার মতো দেশেও তরুণ প্রজন্মের এই বিক্ষোভ ও আন্দোলন ব্যাপক প্রভাব ফেলেছে। জেন-জিরা খুবই মনোযোগ দিয়ে কাজ করতে চাইলে সবসময় একা সময়টাকে বেছে নেয়। বিশেষ করে প্রোগ্রামিং, কন্টেন্ট রাইটিং বা রিসার্চের মতো কাজে তারা বেশি পারদর্শী। তারা সব বিষয় স্মার্টভাবে করতে বেশী সাচ্ছন্দ্য বোধ করে। তাই সরাসরি কথা বলার চেয়ে টেক্সট বা ইমেইলে অনেক বেশি স্পষ্ট এবং কার্যকর যোগাযোগ করতে পারেন। এতে কাজের রেকর্ড থাকে।

বর্তমান সময়ে লিডারশিপ বেশি জনপ্রিয়। অন্তর্মুখী জেন জি কর্মীরা অন্যের কথা মন দিয়ে শোনেন, যা টিমের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করে।

অন্যদিকে নেতিবাচক কিছু ব্যাপারও আছে অন্তর্মুখী পরিচিতিতে। চাকুরীক্ষেত্রে নতুন সুযোগের জন্য নেটওয়ার্কিং জরুরি। অন্তর্মুখীরা অনেক সময় সোশ্যাল ইভেন্ট এড়িয়ে চলেন, যা তাদের কর্মজীবনের গতি কিছুটা কমিয়ে দিতে পারে। সম্পর্কের দিক থেকে দূরত্ব রেখে চলেন সবার থেকে যার ফলে অহংকারী বা অসামাজিক আখ্যা পান জেন জিরা।

তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে কিছুটা জড়তাও কাজ করে যার ফলে তাদের মনের কথা তারা ঠিক মতো কাউকে বলতে পারেনা। ভাবে কথাটা কি সবাই মেনে নিতে পারবে কি না? কিংবা পাছে যদি কেউ কিছু বলে।

লেখক: ফিচার রাইটার

বিজ্ঞাপন

পাছে লোকে কিছু বলে!
১৬ এপ্রিল ২০২৬ ১৭:৩৯

সূচক বাড়লেও লেনদেন কমেছে
১৬ এপ্রিল ২০২৬ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর