Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লজ্জিত স্বাধীনতা

মো. হাসান মাহমুদ
২৯ জুন ২০২৫ ১৭:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে
আছে একটুকরো লাল-সবুজের পতাকা।
যদি জননীর লজ্জা ডাকতে না পারে—
জননীর নগ্ন দেহ, বস্ত্রহীণ স্বাধীনতা!
লজ্জা, লজ্জা—এ আমার লজ্জা।
হে অন্ধ বিবেক,
জননীর করুণ চাহনি তুমি কি দেখনি?
শরীরে হায়নার নখের আঁচড়,
কেড়ে নেয় ‘নিচোর’— (শেষ লজ্জার বস্ত্র!)
লজ্জা, লজ্জা—এ আমার লজ্জা!
ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে
আছে এক টুকরো পতাকা—
তবুও নগ্ন জননী আমার হায়
কাঁদে লজ্জায়,
তবে কি এ পরাজিত স্বাধীনতা?

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো