Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহারাণীর বেশে

সালাম ফারুক
১৮ জুন ২০২৬ ১৬:৪৫

এলেন তিনি ফিরে আপন দেশে
স্বপন রাঙা মহারাণীর বেশে;
টানল মায়ার ঘর
সতেরো সাল পর
নির্বাসনের কালো সময় শেষে।

এলেন তিনি ভূবন-মোহন হেসে,
মাতৃভূমির আকাশ ভালোবেসে;
হাসছে ধানের শীষ
কিষাণ বাজায় শিস
বিজয়ের ঐ আওয়াজ আসে ভেসে।

(৬ মে ২০২৫ জুবাইদা রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে রচিত)

সারাবাংলা/জিএস/এএসজি