Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই আছি, এই নেই

কাজী তামান্না
১৬ জুন ২০২৪ ১৮:২২

যদি কখনো মোবাইলে বেজে ওঠে
টুংটাং ম্যাসেজের সুর,
হঠাৎ ‘কেমন আছ’ জানতে চাই…
যদি কখনো
দূরে থেকেও আবছায়া হয়ে
তোমার কাছে যাই
যদি কখনো বলি কানে কানে
‘ভালবেসে মরে যেতে চাই’
জেনো, সেটাই আমার শেষ চাওয়া
সেটাই শেষ কথা কওয়া…
দূরে থেকেও জেনো, বলি মনেমনে
‘ভাল থেকো, শুধু ভাল থেকো তুমি’
অনন্তে হারালেও জেনো
তোমার বুকের গভীরে মিশে আছি ‘আমি’॥

সারাবাংলা/এসবিডিই