Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–

আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:০৪
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
সারসংক্ষেপ
  • লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
  • লেবাননের সঙ্গে দ্রুত আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহু’র
  • যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: ইরান
  • ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন নেব আমরা: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিজ্ঞাপন
১ মার্চ ২০২৬ ১২:৩৫
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা ইরানের

শনিবার বাহরাইনের মানামায় এক বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উড়ছে। রয়টার্স।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েল এবং এ অঞ্চলের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আরব আমিরাতের ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল এ খবর প্রকাশ করেছেন। আইআরজিসির দাবি, এ অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি...

বিজ্ঞাপন
১ মার্চ ২০২৬ ১১:১৬
খামেনির পর কে হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা?

কোলাজ ছবি: সারাবাংলা

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। খামেনির মৃত্যুর পরপরই ইরানের সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের জটিল প্রক্রিয়া শুরু হয়েছে। অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিল গঠন ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতার পদ শূন্য হলে একটি অস্থায়ী নেতৃত্ব কাউন্সিল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। রোববার...

১ মার্চ ২০২৬ ১১:০৫
ইরানে ৩ সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিল গঠন

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশ পরিচালনার জন্য তিন সদস্যের একটি অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছে তেহরান। রোববার (১ মার্চ) ইরানি কর্তৃপক্ষ জানায়, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কাউন্সিল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে। ঘোষণা অনুযায়ী, কাউন্সিলে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

১ মার্চ ২০২৬ ০৯:৪৬
বিমান হামলায় খামেনির মেয়ে-জামাতা-নাতি-পুত্রবধূ নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাতা নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। এদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম। ফার্স জানায়, শনিবার সকালে আরেক হামলায়...

১ মার্চ ২০২৬ ০৮:০৮
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। রোববার (০১ মার্চ) ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে এ তথ্য প্রচার করা হয়। তার মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে তার স্মরণে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য...

১ মার্চ ২০২৬ ০০:০১
ইরানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি

পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার জেরে হঠাৎই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে যৌথ এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ। জবাবে পালটা হামলা চালাচ্ছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতে একের পর...

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫১
ইরাকে থাকা বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ

ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-ইসরায়েলের মধ্যে উদ্ভূত সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইরাকে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো...

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪০
টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন খামেনি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানের বিভিন্ন সরকারি স্থাপনায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একটি ক্ষেপণাস্ত্র খামেনির কার্যালয়ের কাছাকাছি পড়েছে বলে জানা যায়। এর পরপরই কিছু ইসরায়েলি...

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৫
আয়াতুল্লাহ খামেনি বেঁচে আছেন, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২- এক অজ্ঞাত সূত্রের বরাতে দাবি করেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রধান ধর্মীয় নেতা নিহত হয়েছেন। এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসিনিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ‌‌‘আমি যতটুকু...

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে ইরানে আকস্মিকভাবে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলোর দাবি, হামলার শুরুতেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস-এর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ নিহত হন।

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৮
বাহারাইনে প্রবাসী বাংলাদেশিদের বাইরে না যাওয়ার নির্দেশ

বাহরাইনে বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত

ঢাকা: বাহারাইনে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহবান জানিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাহরাইনে অবস্থিত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সকলকে নিজ নিজ বাসায় অথবা...

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২
ইরানের মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৫৩

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এই হামলায় এসব শিক্ষার্থী নিহত হয়। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলি ফারহাদি ইরানের রাষ্ট্রীয় পরিচালিত সংবাদ সংস্থা ইরনাকে জানান, মঙ্গলবার স্কুলটিকে লক্ষ্য করে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত ৫৩ জন নিহত এবং আরও ৬৩ জন আহত হয়েছেন।

তিনি বলেন, ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য আরও হতাহতের সন্ধানে তল্লাশি কার্যক্রম চলছে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২
যে কারণে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলা

আজ শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দেশটিতে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সাম্প্রতিক এ হামলার নেপথ্যে রয়েছে দীর্ঘ বছরের ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের লড়াই। এই উত্তেজনা এখন ভয়াবহ সংঘাতের রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘ সময় ধরে দাবি করে আসছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এবং শক্তিশালী...

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি

ঢাকা: ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পালটা-পালটি হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করেছে বিভিন্ন দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ঢাকা থেকেও আপাতত মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমানের একটি ফ্লাইট সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে শাহজালাল ছেড়ে গেলেও মাঝ আকাশ থেকে ফিরে আসছে। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও...

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৪
হামলায় পুরোপুরি ধ্বংস খামেনির সুরক্ষিত বাসভবন

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সুরক্ষিত বাসভবন পুরোপুরি ধ্বংস হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আল জাজিরা ইরানের র্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড়...

1 17 18 19 20