Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১

বরিশাল: বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শিবিরের ২০ জন ও ছাত্রদলের ৫ জন রয়েছেন। আহত শিবিরের ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিবির কর্মীরা জানায়, কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময়ে ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, ‘ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় পাঁচ নেতাকর্মীকে মারধর করেছে শিবির নেতারা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘গতকাল কলেজে একাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্রদলের কয়েক নেতা মঞ্চে থাকায় ছাত্রশিবিরের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে। এ ঘটনার জেরে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর