Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চাঁদাবাজির অভিযোগে আটক ২ বৈষম্যবিরোধী নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৬:০৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খুলনা: খুলনায় ওএমএস’র পণ্যর ডিলারের কাছে চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি।

জানা যায়, আশিক ও আব্দুল্লাহ নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে ওএমএস’র ডিলারের কাছে চাঁদা দাবি করে। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে তারা খালিশপুর থানায় আটক রয়েছেন।

খালিশপুর থানার ওসি তদন্ত মো. মুরাদ হোসেন মিলন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ওই দুইজন যুবক এসে ওই ডিলারের নিকট চাঁদা দাবি করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের দুইজনকে আটক রেখে পুলিশে খবর দেয়। পুলিশ পরবর্তীতে তাদের দুইজনকে থানায় নিয়ে আসে। তবে ওই ডিলার এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর