Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নোয়াখালী সরকারি কলেজে পরিবহন সুবিধার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৩:৫৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নোয়াখালী: নোয়াখালী সরকারি কলেজে নিজস্ব পরিবহন ও নিরাপদ যাতায়াত ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীরা জানান, জাতীয় শিক্ষা বোর্ড তথা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম নোয়াখালী সরকারি কলেজ। এই কলেজে নোয়াখালীর ৯টি উপজেলার শিক্ষার্থীরা ছাড়াও পার্শ্ববর্তী লক্ষীপুর ও ফেনী জেলার অনেক শিক্ষার্থী অধ্যায়নরত। কলেজটির হলে সিট সংখ্যা কম থাকায় বেশিরভাগ শিক্ষার্থী নিজ বাসা বাড়ি থেকে যাতায়াত করে।

বিজ্ঞাপন

তারা আরও জানান, প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা গণপরিবহনে ক্যাম্পাসে আসে। এসব গণপরিবনে বিভিন্ন সময় চালকদের দুর্ব্যবহার ও পরিবহন শ্রমিকদের হেনস্থার শিকার হয় শিক্ষার্থীরা। এছাড়াও অদক্ষ, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেস বিহীন গাড়ির কারণে প্রায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে কোনো না কোনো শিক্ষার্থী। সবশেষ গত মঙ্গলবার কলেজ থেকে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান ও হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান নিহত হন।

দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলেও প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো নিজস্ব পরিবহন নেই। দ্রুত সময়ের মধ্যে নোয়াখালী সরকারি কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর