Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ২১:২৯

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একটি মোটরসাইকেলের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মতিউর রহমান (৫০) ও সোহেল রানা (৫০)। তারা দুজনই ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের নিচে চাপা পড়ে একজন ঘটনাস্থলেই নিহত হন। অপরজন মতিউর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিজ্ঞাপন

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এএম জাহিদ হাসান জানান, হাসপাতালে আনার পর আহত ব্যক্তিকেও মৃত ঘোষণা করা হয়। বর্তমানে নিহত দুইজনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

দোলের আবিরে রাঙা
৩ মার্চ ২০২৬ ২৩:৪১

আরো

সম্পর্কিত খবর