Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের গাজীরা: সাদিক কায়েম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম।

সাতক্ষীরা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের গাজীরা, শহিদ আবু সাঈদ, শহিদ আলী রায়হান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ডাকসু ভিপি বলেন, গত ১৬ বছরে কালীগঞ্জে আমাদের যে ভাই বোনেরা জীবন দিয়েছে, আমাদের যে ভাই বোনদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমার যে মায়েদের লাঞ্ছিত করা হয়েছে, যে ভাইদের খুন করা হয়েছে, যারা চাকরি হারিয়েছে-তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন তিনি আগামী নির্বাচনে জামাত ইসলামের বিজয় চান না, পরিবারের বিজয় চান না, তিনি ১৮ কোটি মানুষের বিজয় চান। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সাতক্ষীরা ৪টি আসনের জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক (কায়েম), সাতক্ষীরা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, খুলনা-১ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী- বাবু কৃষ্ণ লাল নন্দী, সাতক্ষীরা জেলা সেক্রেটারী মাও. আজিজুর রহমান, সাতক্ষীরা -৩ আসনের সাবেক সংসদ সদস্য স,ম সালাউদ্দিন, শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাতক্ষীরা জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা জায়েদ আব্দুল্লাহ, ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন, ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান, আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরুল আবসার মোর্তজা, বাংলাদেশ খেলাফত মজলিস কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা এমদাদুল হক প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর