Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কুড়াল দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৫

নিহত মুরারি।

খুলনা: খুলনার রূপসায় স্বামী মুরারিকে (৪৫) কুড়াল দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রী হোসনেয়ারা বেগমের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টায় উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আনুমানিক ২২ বছর আগে দাকোপের বাজুয়া এলাকার মুরারি হিন্দু থেকে মুসলমান হয়ে রূপসার জয়পুরে হোসনেয়ারাকে বিয়ে করে এখানেই বসবাস করতেন। মিষ্টির দোকানে কারিগর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের ছেলে শিমুল হোসেন জানায়, তার বাবা মোহর আলী ডুমুরিয়ার কৈয়া বাজারে মিষ্টির দোকানের কারিগর ছিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সে কর্মস্থল থেকে বাড়িতে আসে। বাবা-মা পাশের ঘরে ঘুমিয়ে ছিল। খুব ভোরে তার মা হোসনেয়ারা বেগম পুতুল তাদের রুমের দরজা নক করে। শিমুল ঘুম থেকে উঠলে তাকে ঘরের দরজা খোলা রাখার কথা বলে বের হয়ে যায়। শিমুল পুনরায় ঘুমিয়ে পড়ে। সকাল সাড়ে ছয়টার দিকে তার দুলাভাইয়ের ডাক চিৎকারে এসে দেখে পিতা মোহর আলীর রক্তাক্ত নিথর দেহ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ সময় তার মাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। এরপর তারা পুলিশে খবর দেয়। বাবাকে হত্যা করে মা হোসনে আরা বেগম নিজের প্রয়োজনীয় কাপড়-চোপড় নিয়ে পালিয়ে গেছে। তাকে মোবাইলেও পাওয়া যাচ্ছে না।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রাজ্জাক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পিরোজপুরে ৩ আসনের ২টিতে বিএনপির জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৫

চুয়াডাঙ্গার ২ আসনেই জামায়াতের জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬

আরো

সম্পর্কিত খবর