Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩০

মরদেহ। প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ায় বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৬ বছর বয়সী আলিফ নামের এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নিশিন্দারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলিফ বগুড়া পৌরসভার দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকার মো. রিপন শাহ এর ছেলে। সে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিল।

জানা গেছে, রিপন শাহ এর মালিকানাধীন রিপন সার্ভিসিং সেন্টার ও রিকশা গ্যারেজের ভেতরে আলিফের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আলিফের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর