Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দুই সেমাই ফ্যাক্টরিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২

খুলনা: খুলনায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের সেমাই তৈরি এবং মোরগজাতকরণের অনুমোদন না থাকায় দুই সেমাই ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর খালিশপুরে জেলা প্রশাসনের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন এবং অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রানী কুণ্ডু’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

খুলনা জেলা প্রশাসনের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা বলেন, খালিশপুর বিআরটিসি রোডের সোনালী ফ্লাওয়ার মিলে অবস্থিত মিল্লাত সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা এবং চিত্রালী বাজারের বৈশাখী সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন