ঢাকা: বাগেরহাট শহরের একটি ব্যাংকের সুরক্ষিত লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। ব্যবসায়ী সুমন কুমার দাস দাবি করেছেন, পূবালী ব্যাংক পিএলসি বাগেরহাট শাখার লকারে রাখা তার পরিবারের প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার খুঁজে পাওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরের খানজাহান আলী সড়কে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা সামনে আসে। বিষয়টি জানাজানি হলে বিকেলে বাগেরহাটের পুলিশ সুপার হাছান চৌধুরী ব্যাংকটি পরিদর্শন করেন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।
ভুক্তভোগী সুমন কুমার দাস জানান, গত বছরের ১৫ অক্টোবর তার পরিবারের সদস্যদের স্বর্ণালংকার ব্যাংকের লকারে সংরক্ষণ করা হয়। সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য লকার থেকে স্বর্ণালংকার নিতে গিয়ে তিনি দেখেন, সেখানে কোনো গহনাই নেই। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়।
পূবালী ব্যাংক বাগেরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মনিরুল আমিন বলেন, ‘এক গ্রাহক লকারে রাখা কিছু মালামাল দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।’
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন বলেন, ‘ব্যাংকের লকার পরিদর্শন করা হয়েছে। কীভাবে এত পরিমাণ স্বর্ণালংকার গায়েব হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাংকের লকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন।