Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নরসিংদীতে এক নারীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ০৮:৫৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত হৃদয় মিয়া (৩০) কে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের খামারদী এলাকার একটি পুকুর পাড়ে কতিপয় চার যুবক ওই নারীকে জোরপূর্বক গণধর্ষণ করেছে বলে মাধবদী থানায় লিখিত অভিযোগ জানায় ভুক্তোভোগী ওই নারী।

মামলার বিবরণে জানা গেছে, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী এলাকার স্থায়ী বসিন্দা স্বামী পরিত্যাক্তা ওই নারী নরসিংদীর মাধবদী থানার মেন্ডাতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। গত কয়েকদিন ধরেই তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করত হৃদয় মিয়া। গতকাল নারীটি তার মেয়েকে নিয়ে পার্শবর্তী আড়াইহাজারে শপিং করতে গিয়েছিল। কথোপোকথনের জেরে হৃদয় বিষয়টি জানতে পেরে তার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে। পরে রাতে মাধবদী থানার কাঠালিয়ার একটি পুকুর পাড়ে হৃদয়ের সঙ্গে দেখা করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা হৃদয়ের আরও তিন সহযোগী মিলে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে তার মোবাইল ফোন ও নগদ ৮০০ টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি। প্রথমে ওই নারী আড়াইহাজার থানায় গেলেও পরে মাধবদী এলাকা হওয়ায় শুক্রবার সকালে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন ওই ভুক্তভোগী নারী।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, মামলা দায়েরের পরই মোবাইল ফোনের প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত হৃদয় মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতার হৃদয় মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর