ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার (৬ মে) মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ডিসি নাসিরুদ্দিন বলেন, গ্রেফতারদের মধ্যে- মিরপুর মডেল থানায় ৫৬ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ১৫ জন, শাহআলী থানায় ১৭ জন, দারুস সালাম থানায় ১৪ জন, ভাষানটেক থানায় ৫ জন ও রূপনগর থানায় ১৩ জন। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।