Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৮:০৬ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ২০:৪১

বাগেরহাট: জেলার রামপালে নৌবাহিনীর একটি স্টাফবাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১১ জন বলে জানা গেছে। এ ছাড়াও আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, দুর্ঘটনায় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাকসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, নৌবাহিনীর একটি স্টাফবাস খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী মাইক্রোবাসটি যাচ্ছিল মোংলা অভিমুখে। পথে বেলাইব্রিজ এলাকায় দু’টি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে কয়েকজন মারা যান।

সূত্র জানায়, নিহতদের মধ্যে নয় জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আর বাকি চার জনের মরদেহ রামপাল হাসপাতালে রয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামপালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, ‘চার জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেনাজ মোশাররফ জানান, হাসপাতালে নারী-শিশুসহ নয় জনের মরদেহ রয়েছে। এর মধ্যে আট জনের মরদেহ ঘটনাস্থল থেকে আনা হয়। এ ছাড়া, আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তিনি মারা যান।

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর