Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৮:৫২

নওগাঁ: জেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে যায় কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্য তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু নিহত হয়। এসময় তার সঙ্গে থাকা আর একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর