Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৮:০৩ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ২২:১৮

দুর্ঘটনার পরের চিত্র।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুর ওপর ছবি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আকতার হোসেনের ছেলে ফয়সাল কবির (২৫) এবং একই এলাকার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে সামির হোসেন (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা রেলসেতু এলাকায় পৌঁছালে সেতুর ওপর ছবি তুলতে থাকা দুই যুবক ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান। এতে সামির হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ফয়সাল কবিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উল্লাপাড়া উপজেলার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ‘দুই যুবক বেলকুচি উপজেলা থেকে ঘাটিনা রেলসেতু এলাকায় শিমুল ফুল দেখতে এসেছিলেন। এ সময় সেতুর ওপর ঝুঁকি নিয়ে ছবি তুলতে গেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা নিচে পড়ে যান।’

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর