Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে চাঁপাইনবাবগঞ্জের বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ১৬:৫৩

চাঁপাইনবাবগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলা—শিবগঞ্জ, ভোলাহাট, নাচোল, গোমস্তাপুর ও সদর এলাকাজুড়ে দেখা গেছে ভ্রমণ উৎসবের আমেজ। পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করতে জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ দলবেঁধে অন্যতম বিনোদনকেন্দ্র শিশু পার্ক গুলোতে ছুটে যাচ্ছেন।

ঈদের ছুটিকে ঘিরে বিশেষ করে শিশুদের আনন্দ দিতে পরিবারবর্গ অনেকেই বাস ও মাইক্রোবাস রিজার্ভ করে ভ্রমণের আয়োজন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই বিভিন্ন উপজেলার সড়কে পর্যটকবাহী বাসের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে ১৫-২০টি পরিবার মিলে একটি বাস ভাড়া করে একসঙ্গে ঘুরতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

নাচোল উপজেলার বাসিন্দা সামাদ জানান, ঈদের আনন্দটা একটু ভিন্নভাবে উপভোগ করছি ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা ১৮টি পরিবার মিলে একটি বাস রিজার্ভ করেছি। বাচ্চাদের জন্যই মূলত এই আয়োজন শিশু পার্কে যাওয়া।

শিশুদের জন্য বিভিন্ন রাইড চালু হওয়ায় দর্শনার্থীদের আগ্রহ আরও বেড়েছে। বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগার ও তার শাবক, সিংহ, হরিণ, বানর ও জলহস্তি দর্শকদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।

তবে চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানা গেছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর