Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় তালা ভেঙে মসজিদের দান বাক্স লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৪:৩০

ছবি: সংগৃহীত।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের ঝিলপাড়া গোলাপবাগ বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর চুরির ঘটনা। দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের তালা কেটে একযোগে ৮টি দানবাক্স চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটে গত রোববার (২২ মার্চ ২০২৬) গভীর রাতে। সোমবার (২৩ মার্চ) সকালে ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা মসজিদের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখা যায়, দানবাক্সগুলো সম্পূর্ণ উধাও।

মসজিদ কমিটির সদস্যরা জানান, দানবাক্সগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ ছিল। তবে সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ঈদুল ফিতরকে সামনে রেখে মুসল্লিদের অনুদান বেশি থাকায় বাক্সগুলোতে ভালো অঙ্কের টাকা জমা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় আমরা মসজিদে পুলিশ পাঠিয়ে প্রাথমিক তদন্ত করেছি। সেই সাথে এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর