Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ০০:২৭

খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় মাহাদী মোহাম্মদ তাহেরী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর রায়েরমহল বাঙাল বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের বাবা আব্দুর রহিম। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাস হরিণটানা থানাধীন বাঙাল বাড়ির মোড়ের দিকে যাচ্ছিল। মাহাদীর মোটরসাইকেলটি বাস ও ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহাদী ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর