Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে বৃদ্ধাসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১১:০৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম মাঝেরপাড়া এলাকায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন, হাসিনা বেগম (৪০), রাজিয়া বেগম (৩৫) ও তনজিয়া আক্তার (১৭)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, মাছের ঘেরের মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রোববার গভীর রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে আনোয়ারা বেগম গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হন। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমি উদ্দিন বলেন, ‘মাছের ঘের দখলকে কেন্দ্র করে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন বৃদ্ধা গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়েছে। ভুক্তভোগীরা এজাহার দায়ের করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর