Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৭:৪৯

মরদেহ। প্রতীকী ছবি

কুমিল্লা: জেলার দেবিদ্বার উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও তার শিশুসন্তান নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার গাজিরহাট দারোয়া গ্রামের বাসিন্দা দিদার মিয়ার স্ত্রী রওশন আরা বেগম (৩২) এবং তার ছয় বছর বয়সি ছেলে ইয়ামিন। আহতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাউশা গ্রামের তাজুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬০)। আরও একজন আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হতাহতরা কুমিল্লায় এক আত্মীয়ের বাসা থেকে দাওয়াত শেষে নিজ এলাকায় ফিরছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর