Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ২০:৪৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২০:৪৮

চলছে অভিযান।

কক্সবাজার: নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বাস টার্মিনাল ও কলাতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে বাস টার্মিনাল এলাকার ‘আল্লাহর দান বেকারি’-কে মেয়াদবিহীন মোড়ক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, কলাতলী মোড়ের একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা এবং ‘ডলফিন রেস্তোরাঁ’-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে বিভিন্ন গ্যাসের দোকান, ভোজ্য তেল বিক্রয়কেন্দ্র, মুদি দোকান ও রেস্তোরাঁতে তদারকি করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’