Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৭:৪৩

সাতক্ষীরা: জেলার সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে ইজিবাইকের ধাক্কায় তামান্না সুলতানা (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামান্না সুলতানা স্থানীয় ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে ওই গ্রামের দোনপার এলাকার আব্দুল হাইয়ের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় তামান্না। ভালুকা চাঁদপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনার পরপরই ইজিবাইকটি রেখে চালক পালিয়ে যায়।

ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু অহিদ বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তামান্না মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে স্কুল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ইজিবাইকটি জব্দ করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর